• এক লেখকের মুখোমুখি | Biswadip Dey
    Apr 9 2026

    বিশ্বদীপ দা এসেছিল আমাদের সাথে আড্ডা দিতে। পেশায় সাংবাদিক, নেশায় গদ্যকার এই মানুষটির লেখার আমি দীর্ঘদিনের ভক্ত। ওর লেখা 'হলুদ ট্যাক্সি', 'ছায়াদানব', 'নক্ষত্রের রাত' - আমার খুব প্রিয় বইগুলোর মধ্যে অন্যতম। লেখালিখির জন্য উনি পেয়েছেন - 'এপার ওপার সাহিত্য সম্মাননা' , 'শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটগল্প সম্মান'।

    ওর লেখক জীবনের জার্নি - ওঠাপড়া- স্ট্রাগলের অনেকটাই আমাদের সাথে শেয়ার করেছিল। আমার আবদারে নিজের লেখা একটি অণুগল্প পড়ে শুনিয়েছিল আমাদের । আমাদের গেস্ট - লেখক বিশ্বদীপ দে।

    আপনাদের হোস্ট, আমি অভিদীপ।


    তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।

    ----------

    Follow Us:

    Facebook: https://www.facebook.com/OKolkataRadio/

    Instagram: https://www.instagram.com/okolkataradio/

    YouTube: / @okolkataradio

    Join Our Whatsapp Channel 👉🏼 https://wa.openinapp.link/okwa


    pd3ZYAUxCmbdkOg1GK4Y

    Show More Show Less
    59 mins
  • কলকাতা কি বিসনেস ফ্রেন্ডলি?
    Apr 9 2026

    In this episode of Bangla Podcast on Coffehouser Adda, we welcome - Mr. Shaibal Majumdar, an entrepreneur based out of Kolkata. Mr. Majumdar has founded Mindverse consulting Services in the year 2015. Today mindverse has offices in multiple cities of Europe. Our conversation explored his struggles as a start-up founder, what leadership means to him, qualities he looks for in an employee. He has shared some tips for aspiring entrepreneurs as well. Enjoy the podcast.

    Show More Show Less
    46 mins
  • অভিনেতা থেকে নির্দেশক?
    Apr 9 2026

    In this Bangla Podcast on Coffehouser Adda, we welcome 'Rahee', a Bengali theatre group that has been active since 1991. On December 17th, Rahee’s two new productions, 'Je Kolite Bish' and 'Vhabla,' will be staged at Girish Mancha. To discuss these plays, we were joined by one of Rahee's key members and a "very ordinary man"—Shamindra Banerjee. He is also the director of one of the plays. Beyond the plays, our conversation explored Rahee's journey, the life of a theatre worker, and the struggles of launching a new production. The episode drops tomorrow. Here is a snippet of that conversation for you. #okolkataradio #banglapodcast #bengali #podcast #kolkata #বাংলা #পডকাস্ট #coffeehouseradda #banglainterview #bengaliinterview ----------'রাহী' এমন এক থিয়েটার গ্রুপ, যারা ১৯৯১ সাল থেকে কাজ করে আসছে। আগামী ১৭ই ডিসেম্বর, রাহীর দুটি নতুন প্রডাকশন, 'যে কলিতে বিষ' আর 'ভ্যাবলা' অনুষ্ঠিত হতে চলেছে গিরীশ মঞ্চে। এই নাটক দুটি নিয়েই কথা বলতে এসেছিলেন, রাহীর অন্যতম কর্মী ও সদস্য, একজন 'খুব সাধারণ মানুষ' - শমীন্দ্র ব্যানার্জি। দুটি নাটকের মধ্যে একটির পরিচালক ও তিনিই। নাটক দুটি ছাড়াও আড্ডার ছলে উঠে এলো 'রাহী' র জার্নি, একজন থিয়েটার কর্মীর জার্নি, নতুন প্রডাকশন নামানোর স্ট্রাগল। এপিসোড আসছে, আগামীকাল।সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য।আপনাদের হোস্ট, আমি অভিদীপ।তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।

    Show More Show Less
    47 mins
  • ফটোগ্রাফি মাস্টারক্লাস
    Apr 9 2026

    আরো অনেকের মতই কৌস্তুভ ফটোগ্রাফি টা করে বেশ সিরিয়াসলি, অনেক বছর ধরে। শুধু তফাৎ টা হল, এই ডিজিটালের রমরমার যুগেও কৌস্তুভ এখনো ফিল্ম ক্যামেরায় ছবি তোলে, রীতিমতো নিজে হাতে ফিল্ম ডেভেলপ করে। ওর সাথে খুব এনগেজিং একটা আড্ডা হল ফটোগ্রাফি নিয়ে। অনেক কিছু শিখলাম, জানলাম। অনেক মিথ ভেঙ্গে দিল কৌস্তুভ। আপনি যদি ফটোগ্রাফি শিখতে ইন্টারেস্টেড হন, বা নতুন ক্যামেরা কেনার কথা ভাবছেন, বা কোন ভাল ক্যামেরা মোবাইল ফোন কেনার কথা ভাবছেন, এপিসোড টা অবশ্যই দেখুন। অনেক কিছু শিখতে পারবেন। সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনাদের হোস্ট, আমি অভিদীপ।তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।

    Show More Show Less
    42 mins
  • ধ্রুবর আশ্চর্য জীবন
    Apr 9 2026

    'ধ্রুবর আশ্চর্য জীবন' সিনেমা হলে রিলিজ করেছিল ২০২৫ এর ২৮ এ ফেব্রুয়ারি। তার আগেই দেশ বিদেশে একাধিক অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ছবিটি। ছবিটা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে অভিজিৎ দা কে জানিয়েছিলাম, তোমার সাথে একটা লম্বা আড্ডায় বসতে হবে। অভিজিৎ দা কথা রেখেছিল। কথায় কথায় জানতে পারলাম, বাংলা সিনেমায় 'প্যারালাল ইউনিভার্স' বা 'মাল্টিভার্স' নিয়ে কাজ করার রিস্ক, চার জন ছবি আঁকিয়ে আর্টিস্টকে ট্রিবিউট দেওয়ার ভাবনা চিন্তা। জানতে চাইলাম, ওটিটি তে কবে আসবে সিনেমা টা? অল্প হেসে রহস্য জিইয়ে রাখার ভঙ্গিতে অভিজিৎ দা বললো, খুব শিগগির ই আসবে। সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য।আপনাদের হোস্ট, আমি অভিদীপ।তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।

    Show More Show Less
    37 mins
  • একেন বাবুকে ফিরিয়ে আনার গল্প | Abhishek Aich
    Apr 9 2026

    'কফিহাউজের আড্ডা'য় আমাদের সাথে আড্ডা দিতে এসেছিলেন 'দ্য ক্যাফে টেবল' প্রকাশনার কর্ণধার অভিষেক আইচ। আমাদের সাথে আড্ডায় উনি শোনালেন ওনার জার্নি, স্ট্রাগল, বাংলা পাবলিশিং ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার জনিত সমস্যার কথা...আর কিভাবে উনি একেন বাবুকে ফিরিয়ে এনেছেন বাঙালী হাউজহোল্ড এ। সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনাদের হোস্ট, আমি অভিদীপ।তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।

    Show More Show Less
    53 mins
  • শিকাগো, উন্মেষ ও বাতায়ন
    Apr 9 2026

    কফিহাউসের আড্ডা গানটির সাথে বাঙালির ভালোবাসা নিয়ে নতুন করে বলার নেই। এই নামে একটি বাংলা ব্লগ আমরা শুরু করেছিলাম ২০০৯ এ। সোশ্যাল মিডিয়ার ভিড়ে ব্লগটি হারিয়ে গেলেও সেই আড্ডার মেজাজ, আমরা ফিরিয়ে এনেছি ও কলকাতার বাংলা পডকাস্টে। এখন স্টুডিওতে রেকর্ড হওয়া আড্ডার পাশাপাশি দেশ বিদেশের বাঙালিকে একই সূত্রে জুড়তে শুরু করছি আমাদের ভার্চুয়াল আড্ডাও। কফিহাউসের আড্ডা ভার্চুয়াল সিরিজে আমরা শুনি দেশ বিদেশের বাঙালির গল্প, বাঙালির সংস্কৃতি ও তার সাথে মিশে থাকা আত্মপরিচয়। আজকে আমাদের গেস্ট হিসেবে রয়েছেন রঞ্জিতা চট্টোপাধ্যায় এবং আমরা কথা বলছি শিকাগোর বাংলা সংষ্কৃতি চর্চা, বাতায়ন পত্রিকা এবং প্রবাসের আরও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে। আপনাদের হোস্ট হিসেবে আমি অভ্র, থাকছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে - আর সঙ্গে আনছি নানান স্বাদের গল্প। শুনতে থাকুন, কফিহাউসে আড্ডা ভার্চুয়াল।

    Show More Show Less
    1 hr and 1 min
  • আজকের আমেরিকা ও ট্রাম্প
    Apr 9 2026

    ও কলকাতার ‘কফিহাউসের আড্ডা ভার্চুয়াল’ পডকাস্ট সিরিজের অংশ হিসেবে আপনারা শুনছেন শৌভিক চক্রবর্তীর সাক্ষাৎকারের প্রথম পর্ব। আমরা কথা বলছি ডোনাল্ড ট্রাম্প ও আজকের আমেরিকা নিয়ে।

    শৌভিক ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, আমহার্স্টের প্রফেসর। দীর্ঘদিন আমেরিকাবাসী হলে বড় হয়ে ওঠা, শিক্ষা কলকাতা ও পরবর্তী সময়ে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি তুলে ধরেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

    কথা বলার সুবিধের জন্য আমরা আলোচনাটিকে ভেঙে নিয়েছি দুটি পর্বে - আজকের প্রথম পর্বে থাকবে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ক্ষমতায় এলেন, এই উত্তরটা বুঝতে হলে আমাদের জানতে হবে আমেরিকার রাজনৈতিক মঞ্চটি কিরকম, সেখানের রাজনীতিতে শ্রেণীবিন্যাস কিভাবে কাজ করেছে, বিপক্ষের গ্রহণযোগ্যতা কেন তৈরি হয়নি এবং কিভাবে রাজনৈতিক প্রচার জনমানসে প্রভাব ফেলেছে। এর পরের পর্বে আমরা কথা বলব ট্রাম্প যে পলিসিগুলি সামনে নিয়ে আসছেন তার সুদূরপ্রসারী প্রভাব আমেরিকা ও বিশ্ব অর্থনীতিতে কিভাবে পড়তে চলেছে।

    আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে - আপনার কোন মতামত বা প্রশ্ন থাকলে আমাদের মন্তব্যে অবশ্যই জানান, আমরা চেষ্টা করব আমাদের পরের পর্বে তার উত্তর নিয়ে আলোচনা করার।

    Show More Show Less
    1 hr and 10 mins